spot_img

ঢাকার প্রবেশপথে কঠোর অবস্থানে পুলিশ

দুই দলের অবস্থান কর্মসূচি ঘিরে ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কাউকে কর্মসূচি পালনের কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ কর্মসূচি পালন করলে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, তাই করা হবে।

ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় জনমনে উদ্বেগের মধ্যে ঢাকা মহানগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, শনিবার কোনো দলকেই তারা মাঠে নামার অনুমতি দেবে না।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তাদের কাছে শনিবার কর্মসূচি পালনের জন্য দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে। কিন্তু তারা কাউকেই সায় দেননি।

তিনি বলেন, কাউকে কর্মসূচি পালনের কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ কর্মসূচি পালন করলে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, তাই করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ