spot_img
spot_img

চুয়াডাঙ্গায় মাদানী হজ্জ গ্রুপের পুণর্মিলনী অনুষ্ঠিত

মাদানী হজ্জ গ্রুপের উদ্যোগে আয়োজিত হজ্জ পরবর্তী পুণর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৯ জুলাই) শনিবার চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় তাসনীম নুর কমিউনিটি সেন্টারে হাজ্বীদের এই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোদাচ্ছের হাসান। আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক হাজ্বী অংশগ্রহণ করেন।

সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গার মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন যশোর দড়াটানা মাদরাসার শাইখুল হাদীস আল্লামা রুহুল আমীন। এতে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন।

মাদানী হজ্জ গ্রুপ কর্তৃক আয়োজিত হজ্ব পরবর্তী পুণর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুফতী আব্দুর রশীদ, মাওলানা জুলফিকার আলী, মাওলানা জসিম উদ্দিন, মুফতী আখতারুজ্জামান, মুফতী আব্দুর রশিদ রজব ও মুফতী আমির খসরু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদানী হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ মুহাম্মাদ তাজুল ইসলাম, সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামান, মুফতী মনির আহমাদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা জুনাইদ আল হাবীব, ও মাওলানা ফয়জুল্লাহ আল মুনির প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ