spot_img

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা; জমিয়ত নেতাসহ ৩৫ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইশরও বেশি মানুষ। এ হামলায় জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

রোববার (৩০ জুলাই) রাজনৈতিক দল জমিয়তে উলামা ইসলাম (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলার ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে ২০ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। পরবর্তীতে নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়ায় বলে জানায় সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ জানিয়েছেন, জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা বক্তব্য দেওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ