spot_img

পাকিস্তানে জমিয়তের সমাবেশে বোমা হামলায় নিহত বেড়ে ৫৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের অর্ধেকই নিরীহ শিশু। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গত রোববার (৩০ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় এই ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। এতে ৫৪ জন নিহত ও দুই শতাধিক আহত হন।

পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সিনিয়র কর্মকর্তা শওকত আব্বাস জানান, এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৪-তে পৌঁছেছে। এর মধ্যে ২৩ জনের বয়সই ১৮ বছরের নিচে অর্থাৎ শিশু।

আত্মঘাতী বোমা হামলার এ ঘটনায় নিষিদ্ধ সশস্ত্র সংগঠন দায়েশের (আইএস) সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে খাইবার পাখতুনখোয়া পুলিশ। জিও নিউজকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো বাজাউরের বিস্ফোরণের তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এ হামলার সঙ্গে নিষিদ্ধ আইএস জড়িত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ