spot_img

এবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছে পাক প্রধানমন্ত্রী

ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে উন্নয়ন চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুই দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে যেসব সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, আমরা সবার সঙ্গেই আলোচনা করতে প্রস্তুত, এমনকি আমাদের প্রতিবেশীর সঙ্গেও। প্রতিবেশীর উদ্দেশ্য আমি বলতে চাই, যেসব গুরুতর সমস্যা আমাদের সম্পর্কে কাঁটা বিছিয়েছে— আলোচনার টেবিলে সেগুলোর সমাধান সম্ভব। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানী ইসলামাবাদে “পাকিস্তান মিনারেল সামিট” সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহবাজ শরিফ এসব কথা বলেন।

শাহবাজ শরিফ বলেন, এ পর্যন্ত আমরা যত যুদ্ধ করেছি, সেসব কেবল দুই দেশের দারিদ্র্য, বেকারত্ব ও ক্ষয়ক্ষতি বাড়িয়েছে। ফলে আমরা শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য সূচকে কোনো উন্নতি করতে পারিনি।

তিনি বলেন, আমরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চাই— এটি যেমন সত্য, তেমনি আরও একটি সত্য হলো, যেসব অস্বাভাবিকতা আমাদের সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে বিঁধে আছে, সেগুলো অপসারণ করা জরুরি। নইলে আমরা প্রতিবেশীর সঙ্গে স্বাভাবিক হতে পারব না এবং আলোচনার ভিত্তিতে পারস্পরিক সমস্যার সমাধানের পথও বন্ধ থাকবে।

সূত্র : জিও টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ