১৫ বছরের ফিলিস্তিনি এক কিশোরকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (২ আগস্ট) দখলকৃত ফিলিস্তিনের হেবরনে গুলি করে হত্যা করে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী সেনারা হেবরন শহরের সামু নামক এলাকার নিকটে ১৫ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে। কিশোরটির নাম মুহাম্মদ ফরিদ শাওকি আল জারির।
স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানায়, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ বসতি ইশতমৌর নিকটে জারিরকে দেখা মাত্র তার দিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইহুদিবাদী সন্ত্রাসী সেনারা। গুলি করার পর এমন অভিনয় করছিলো যেনো তাকে তারা মারতে চাইনি, তাই চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসছে!
তার ব্যাপারে আরো জানানো হয় যে, সে তার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলো। মাত্র নবম শ্রেণির পড়ালেখা শেষ করেছিলো।
সূত্র: মিডল ইস্ট মনিটর











