পবিত্র আকসা দখলে নিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঐতিহাসিক মসজিদটির খতীব শায়েখ ডক্টর ইকরিমা সাবরি।
সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে একথা বলেন।
শায়েখ ইকরিমা সাবরি বলেন, পবিত্র আকসা দখলে মরিয়া হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরাইল। আকসাকে একান্তই ইহুদিবাদীদের ধর্মীয় উপাসনালয়ে পরিণত করতে সামরিক ঘাঁটি স্থাপন করছে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্রটি। ফজরের নামাজের সময় মুসলিমদের প্রবেশ ঠেকানো ও সকালে অমুসলিমদের অবাধ যাতায়াত নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। কিন্তু ফিলিস্তিনি জনগণ আকসায় সামান্য আঁচ ও নূন্যতম আঘাতও সহ্য করবে না বলে বিশ্বাস করি আমি। ফিলিস্তিনিরা কখনোই এটি মেনে নিবে না।
তিনি আরো বলেন, দখলদার ইসরাইলীরা আকসার নীচ দিয়ে সুড়ঙ্গ খুড়েও তাদের বিকৃত ধর্মের কাল্পনিক ঘটনার বাস্তবতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে। প্রকৃতপক্ষে এই অভিশপ্ত জাতি আকসাকে ইহুদি বানাতে কখনোই সফল হবে না। আকসাকে নিয়ে ইহুদিবাদী ষড়যন্ত্র রুখে দিতে মুসলিমরা সেখানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ।
শায়েখ ইকরিমা সাবরি আরো বলেন, আল আকসার উপর ইহুদিবাদী ইসরাইলের কোনো অধিকার নেই। আকসা একান্তই মুসলিমদের। আকসার উপর আঘাতের বিপরীতে প্রতিরোধ গড়ে তোলা, একে রক্ষা করা ও সংস্কার করা মুসলিমদের উপর ওয়াজিব বা আবশ্যক।
সূত্র: মিডল ইস্ট মনিটর











