spot_img
spot_img

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী আগ্রাসানকে “সন্ত্রাসী হামলা” আখ্যা দিল আমেরিকা

সম্প্রতি অবরুদ্ধ পশ্চিমতীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর গুলিতে ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার ইসরাইলের এই নৃশংস হামলাকে “সন্ত্রাসী হামলা” আখ্যা দিয়েছে আমেরিকা।

এছাড়াও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গত শুক্রবার পশ্চিম তীরের বুরকা এলাকায় একদল ইসরাইলী দখলদার সশস্ত্র হামলা চালায় স্থানীয়দের ওপর। এর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের গুলিতে কুসাই জামাল মাতান নামে এক কিশোর নিহত এবং আরও কয়েকজন আহত হন।

শনিবার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এতে বলা হয়, ইসরাইলী চরমপন্থি বসতি স্থাপনকারীদের যে সন্ত্রাসী হামলায় ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, এ ঘটনায় দোষীদের সম্পূর্ণ জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার আহ্বান জানাই।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ