spot_img
spot_img

অজানা যন্ত্রণা থেকে বাঁচতে আত্মহত্যা করল ২ ইসরাইলী সেনা

অজানা যন্ত্রণায় আত্মহত্যা করেছে সন্ত্রাসবাদে অভিজ্ঞ (ভেটার্ন) ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের ২ সেনা কর্মকর্তা।

মঙ্গলবার (৮ আগস্ট) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওই ২ ভেটার্নের নির্মম আত্মহত্যার সংবাদ প্রকাশিত হয়।

আত্মহত্যা করা আর্মি ভেটার্ন দু’জনের একজন হলেন, কাফির ব্রিগেডের ওর-ডোনিও। অজানা মানসিক যন্ত্রণা সইতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগে তার দলের কমান্ডার বার-ক্ল্যাফও নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যা করেন।

ডোনিওর বাবা-মা সংবাদমাধ্যমকে জানান, ২০১৪ সালে কাফির বিগ্রেডের হয়ে ব্রাদার্স কিপার অভিযানে অংশগ্রহণের পর থেকেই তাদের সন্তান মানসিক রোগে আক্রান্ত হয়। মাঝেমাঝে অজানা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরেও চিকিৎসকরা এটি কী ধরণের মানসিক রোগ তা নির্ণয় করতে সক্ষম হোননি। মানসিক বিকারগ্রস্ত হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানোর ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে কোনো সাড়া দেয়নি।

উল্লেখ্য; ব্রাদার্স কিপার অভিযান হলো হেবরন, জেনিন ও বাইতে লাহাম সহ আরো বিভিন্ন এলাকায় পরিচালিত ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক বিশেষ অভিযান। ১১ দিনব্যাপী এই অভিযানে শিশুসহ মোট ৫জন ফিলিস্তিনিকে হত্যা করেছিলো অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা। হাজার হাজার ঘরবাড়িতে অভিযান চালিয়ে বিনা অপরাধে ৪শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিলো। গিলাফ শালিত বন্দী বিনিময় চুক্তিতে মুক্তি দেওয়া ৫৬ ফিলিস্তিনিকে পুনরায় গ্রেফতার করা হয়েছিলো। হামাস পরিচালিত ৬৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলো।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ