পাকিস্তানের পশতুন অধ্যুষিত সীমান্তবর্তী জেলা বাজুঢ়ে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ আগস্ট) উপজাতি জেলাটির তাহসিলে মামান্দ নামক এলাকার লারখুলজ হাসপাতালের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রশাসনের তথ্যমতে, এই ঘটনায় এখন পর্যন্ত ১জন পথচারী ও ৫জন পুলিশ সদস্য সহ মোট ৬জন গুরুতরভাবে আহত হয়েছেন।
এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিলো উল্লেখ করে পুলিশ প্রশাসন জানায় যে, ঘটনাটি তদন্তে পুলিশ প্রশাসন ও নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রবিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্যতম জেলা বাজুঢ়ে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান একাংশের কর্মী সম্মেলনে এক ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে।
ওই বোমা হামলায় ২ শতাধিক আহত ও অর্ধশতাধিক নিহতের ঘটনা ঘটেছিলো।
এই ঘটনার জন্য পাকিস্তান আফগানিস্তানের দোষ চাপায়। কিন্তু ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে। আফগানিস্তানের উপর দোষ না চাপিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহবান জানায়।
আফগান স্বাধীন হওয়ার পর যেখানে সকল প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সেখানে পাকিস্তানেরই কেনো শুধু অবনতি হচ্ছে এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। সমস্যার সমাধান অন্যদের মাঝে নয় বরং নিজেদের মাঝে খোঁজার পরামর্শ দেওয়া হয় পাকিস্তানকে।
সূত্র: জিও নিউজ










