spot_img
spot_img

ডেনমার্কে অব্যাহত রয়েছে পবিত্র কুরআন পোড়ানো

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন পোড়ানোর ঘটনা যেন একটি দৈনন্দিন বিষয় হয়ে উঠেছে ইউরোপের দেশ ডেনমার্কে। যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে। মুসলিম বিশ্বব্যাপী নিন্দা ও ক্ষোভ থাকা সত্ত্বেও আবারো পবিত্র কুরআন পুড়িয়ে দিয়েছে দেশটির উগ্র জাতীয়তাবাদী সংগঠন ডেনিশ প্যাট্রিয়টস।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার (৯ আগস্ট) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত তুরস্ক, পাকিস্তান, আলজেরিয়া, ইন্দোনেশিয়া ও ইরানের দূতাবাসের সামনে পবিত্র কুরআনের অনুলিপি পুড়িয়ে দেয় চরম ইসলাম বিদ্বেষী এই সংগঠনটি।

এসময় তারা ইসলামবিরোধী স্লোগান দিচ্ছিল। তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল দেশটির স্থানীয় পুলিশ।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ইউরোপ ও নর্ডিক দেশগুলোতে ইসলামবিরোধী ব্যক্তি ও গোষ্ঠীর দ্বারা লাগাতার পবিত্র কুরআন পোড়ানো, অপবিত্র করা এবং অবমাননার ঘটনা ঘটেছে। যা গোটা মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ