ইসলাম অবমাননা আইন আরো কঠোর করতে বিল পাশ করেছে পাকিস্তান। গত মঙ্গলবার বিল উত্থাপক সিনেটর মুশতাক আহমদ খান বিষয়টি নিশ্চিত করেন।
মুশতাক আহমদ খান জানান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী, পরিবার ও সাহাবাদের অসম্মান প্রদর্শনের সাজা আরো কঠোরে আইন পাশ করেছে পাকিস্তানের উচ্চকক্ষ। পাশ হওয়া আইন এখন সম্পূর্ণভাবে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে ভূমিকা রাখবে। পাকিস্তান প্যানেল কোডের আওতায় ব্লাসফেমি আইনের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এখনো বহাল রয়েছে।
গত সোমবার (৭ আগস্ট) সংশোধিত ফৌজদারি আইন ২০২৩ অনুমোদন পায়। এর আগে গত জানুয়ারিতে নিম্নকক্ষ প্রাথমিকভাবে এর অনুমোদন দিয়েছিলো। সংশোধিত আইনের ফলে এই আইনের ফলে উম্মাহাতুল মুমিনীন, সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি অসম্মান প্রদর্শনের ধৃষ্টতা প্রদর্শনকারীদের সর্বোচ্চ ১০ লক্ষ পাকিস্তানি রুপি অর্থদণ্ডের পাশাপাশি সর্বনিম্ন ১০ বাছরের কিংবা আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হবে। এর আগে যার মেয়াদ ছিলো মাত্র ৩ বছর।
সূত্র: মিডল ইস্ট মনিটর










