spot_img
spot_img

আমেরিকাকে বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী দেশ বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকাকে বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আখ্যা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এই মন্তব্য করেন।

তিনি চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান।
ওয়াং ই বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রিক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নতি সহ্য করতে পারছে না।

সূত্র: ভয়েস অব আমেরিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ