spot_img
spot_img

চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

চার দিনের সফরে দুই মার্কিন কংগ্রেসম্যান শ‌নিবার (১২ আগস্ট) ঢাকায় আসছেন। তারা হলেন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের নেতা এড কেইস এবং জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক।

১৫ আগস্ট পর্যন্ত সফরে তারা কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌ন, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে বৈঠক কর‌বেন। বৈঠকে তারা নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাইবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। তাদের করদাতাদের অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে দুই কংগ্রেসম্যান সেটা পর্যবেক্ষণ করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমে গেছে। এ অবস্থায় তাদের মানবিক পরিস্থিতি পরিদর্শন করে তারা যদি আরও তহবিলের সুপারিশ করেন, তাহলে ভালো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই ধারাবাহিকভাবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ