spot_img
spot_img

নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয় : পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িগড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। আর এতে দেশের উপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট মহানগরের শাহী ঈদগাহস্থ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসন্ন ব্রিকস সন্মেলনের আয়োজকরা তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ