আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়ি দ্বীপে দাবানলের ঘটনা ১০০ বছরের রেকর্ড ভেঙেছে। শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন ভয়াবহতা দেখেনি দেশটি। ভয়াবহ দাবানলে নিহত ৯৩ জনের মধ্যে দুই জনের মরদেহ শনাক্ত করা গেছে।
মাউই দ্বীপের পুলিশ প্রধান জন পেলেটিয়ার বলেছেন, দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলগুলোর সামান্য একটি অংশে উদ্ধার চালানো হয়েছে। নিহত ৯৩ জনের মধ্যে মাত্র দুজনকে শনাক্ত করা গেছে। বাকি মরদেহগুলো একেবারেই পুড়ে গেছে।
তিনি আরও বলেন, মরদেহ শনাক্ত করার জন্য প্রশিক্ষিত কুকুরদের আনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র তিন শতাংশ এলাকা অনুসন্ধান করা গেছে। উদ্ধার হওয়া মরদেহ প্রসঙ্গে জন বলেন, এগুলির প্রত্যেকটিকে সনাক্ত করার জন্য আমাদের দ্রুত ডিএনএ পরীক্ষা করতে হবে।
সূত্র: আল জাজিরা











