spot_img

আফগানিস্তানের মাটি পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করা উচিত নয়: পাক সেনাপ্রধান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মাটি যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয় সেজন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন পাক সেনাপ্রধান সাইয়েদ আসিম মুনির।

গত সোমবার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আফগানিস্তানকে পাকিস্তানের সবচেয়ে বড় অতিথি দেশ হিসেবেও দাবি করেন।

তিনি বলেন, “আফগান ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি… আমরা আপনাদের জন্য সবচেয়ে বড় অতিথি পরায়ণ জাতি। তাই আপনাদের উচিত আমাদের প্রতিশ্রুতি আন্তরিকভাবে রক্ষা করা। আপনাদের মাটি আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবেন না।”

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করে বলেন, “প্রতিবেশী দেশগুলোতে ঝামেলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হোক এটা আমরা কখনোই চাই না। আমরা তাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করছি যে আমাদের মাটি কখনোই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। এ বিষয়টিকে আমরা যথেষ্ট গুরুত্বের সাথে দেখছি।”

উল্লেখ্য; ইতিপূর্বে আফগান নাগরিকরা পাকিস্তানে এসে সন্ত্রাসী হামলা চালায় বলে দাবি করেছিলেন পাক সেনা প্রধান।

তার এ দাবি প্রত্যাখ্যান করে জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, পাকিস্তানে নিরাপত্তাহীনতার ঘটনায় তাদের উচিত ছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। অথচ তারা তা না করে আফগানদের দিকে দোষ চাপানোর চেষ্টা করছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ