spot_img

পাকিস্তানের তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কাকরকে চীনের অভিনন্দন

পাকিস্তানের তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা আনওয়ারুল হক কাকরকে অভিনন্দন জানিয়েছে চীন।

সেই সাথে বেজিং আশ্বাস দিয়েছে, পাকিস্তানের সাথে তাদের বন্ধুত্ব এতটাই মজবুত যে- তা কখনোই ভাঙবে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

ওয়াং ওয়েনবিন বলেছেন, পাকিস্তানের সাথে আমাদের সব মৌসুমের কৌঁশলি অংশিদারীদের আরো এগিয়ে নিয়ে যেতে চীন প্রস্তুত। এমনকি দুই দেশের নাগরিকদের আরো সুবিধা দিতে অদূর ভবিষ্যতে চীন-পাকিস্তানের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তোলা যেতে পারে।

ওয়াং আরো বলেন, পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত কাকরকে অভিনন্দন। পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি কিংবা অভ্যন্তরীণ পরিস্থিতি যেমনই হোক, চীন ও পাকিস্তানের লৌহ-মজবুত বন্ধুত্ব একই রকম থাকবে।

উল্লেখ্য; পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনো দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। আপাতত কাকরের হাতে রয়েছে পাকিস্তানের দায়িত্ব। এই পরিস্থিতিতেও পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বেইজিং।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ