spot_img
spot_img

শোক দিবসের অনুষ্ঠানে মাওলানা সাঈদীর জন্য দু’আ করায় ইমামসহ ২ জন কারাগারে

নওগাঁয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিশ্ব বরেণ্য মুফাসসির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মাগফিরাত কামনায় দু’আ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ইমামসহ ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই ইমামসহ এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে রাতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

বুধবার (১৬ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: শহরের পার-নওগাঁ বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মোয়াজ্জেম হোসেন, তাজ মোড় এলাকার রড ও সিমেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান।

স্থানীয়রা জানান, পৌর আওয়ামী লীগের ব্যানারে শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দুয়া করা হয়। মোনাজাতের শেষ মুহূর্তে এসে ইমাম মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন জামায়াত নেতা মাওলানা সাঈদীর জন্য দু’আ করেন। পরে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ইমাম মোজ্জায়েম হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ