spot_img
spot_img

ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে পশ্চিমারা: রাশিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় দেড় বছর ধরে। এই সময়ের মধ্যে পশ্চিমাবিশ্ব ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে।

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। খবর তাস নিউজের।

লাভরভ বলেন, অর্থের বিবেচনায় পশ্চিমাবিশ্ব জেলেনস্কি প্রশাসনকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে এককভাবে আমেরিকাই সাত হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের দেওয়া তথ্য বলছে— আমেরিকা এরই মধ্যে ইউক্রেনকে সব মিলিয়ে ১১ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিয়েছে। সেই হিসাবে আমেরিকা সরকার ঘরপ্রতি ৯০০ ডলার ঋণ নিয়েছে এবং আরও ৩০০ ডলার ঋণের বোঝা তুলে দিয়েছে সেই ঋণের সুদ পরিশোধের দায় হিসেবে।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির এই দুঃসময়ে এটি একটি বিশাল পরিমাণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ