spot_img
spot_img

কুরআন অবমাননাকারীর গায়ে অগ্নিনির্বাপক ছুড়লেন এক সাহসী নারী

সুইডেনে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি শরণার্থী একাধিকবার পুলিশের অনুমতি নিয়ে একাধীকবার পবিত্র কুরআন অবমাননা করেছেন। শুক্রবার (১৮ আগস্ট) রাজধানী স্টকহামে ইরানি দূতাবাসের সামনে আবার কোরআনের পাতায় আগুন ধরিয়ে পবিত্র এ ধর্মগ্রন্থকে অবমাননা করতে যান তিনি। আর ওই সময় তাকে লক্ষ্য করে অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করেন এক নারী।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতবিহ্বল হয়ে পড়েন মোমিকা। তবে কুরআন অবমাননাকারী মোমিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে শান্তি বিনষ্ট ও পুলিশ কর্মকর্তাকে আহত করার অভিযোগে আনা হয়েছে।

মোমিকা অবশ্য এতেও ক্ষান্ত হননি। তিনি ইরানের দূতাবাসের সামনে পবিত্র কুরআনের পাতায় আগুন দেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে পড়ে সুইডেন এখন ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে বাক স্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে তারা। এছাড়া মোমিকার কর্মকাণ্ড হিংসা ও বিদ্বেষমূলক কিনা সেটি তদন্ত করার ঘোষণা দিয়েছে তারা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ