spot_img
spot_img

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাবে, এমন আশঙ্কা থাকার সত্ত্বেও সৌদি আরব ও রাশিয়া রফতানি কমানোর কারণে আবারও বাড়ছে তেলের দাম।

সোমবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৬১ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৪১ ডলারে ওঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বেড়ে ঠেকেছে ৮১ দশমিক ৯৯ ডলারে।

এদিকে মঙ্গলবার (২২ আগস্ট) সেপ্টেম্বর মাসের জন্য ডব্লিউটিআই ক্রুডের চুক্তির মেয়াদ শেষ হবে। অক্টোবর মাসে সরবরাহ হতে যাওয়া এই তেলের দাম ৫৬ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮১ দশমিক ২২ ডলারে।

গত সপ্তাহের আগপর্যন্ত টানা ৭ সপ্তাহ ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে। পরে গত সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশ কমে যায়। মূলত যুক্তরাষ্ট্রের নীতি সুদহার আরও সময় ধরে বাড়তি থাকবে, এমন ধারণায় ডলারের দর বেশি থাকা এবং চীনের আবাসন খাতের দুরবস্থায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির আশঙ্কায় গত সপ্তাহে জ্বালানির তেলের দাম কমে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ