spot_img

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩২টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে থেকে ২ হাজার ৭৬৮ পিস ইয়াবা, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল ও ৮০০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ