spot_img
spot_img

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিহত ১০

ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে বিভাগ জানায়, বগিতে অবৈধভাবে রাখা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের আগুনের সূত্রপাত হয়। প্রাইভেট পার্টি কোচের ওই যাত্রীরা উত্তর প্রদেশের লখনৌ থেকে এসেছেন।

তদন্ত করতে রেলস্টেশনে ছুটে আসা মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা বলেন, ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ