spot_img
spot_img

বিধ্বস্ত হলো মার্কিন যুদ্ধবিমান

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগোতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে শুধুমাত্র একজন পাইলট ছিলেন। তিনি নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

নর্থ ক্যারোলিনার চেরিপয়েন্টে অবস্থিত সেকেন্ড এয়ার মেরিন এয়ারক্রাফট এবং মেরিন কর্পস এয়ার স্টেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলেই পাইলটকে খুঁজে পান তিনি নিহত হয়েছেন বলে এবং নিশ্চিত করেন।

তবে এখনই ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মেরিন।

যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি আমেরিকার সরকার এবং মেরিন কর্পসের মিরামার স্টেশনের মধ্যে অবস্থিত। দুর্ঘটনায় কোনও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ