spot_img
spot_img

ঢাকায় আসছেন ফ্রান্সের ম্যাক্রোঁ

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার (৩০ আগস্ট) কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে ম্যাক্রোঁর ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার একটি সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

তবে ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এখনো নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০তে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন আমাদের দেশে আসার জন্য।

ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, আমাদের অনেকগুলো ইস্যু আছে। যেমন- রোহিঙ্গা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্য বাড়ানো। একই সঙ্গে নিয়মিত অভিবাসন ইস্যু থাকে। এগুলো আমাদের নরমাল ইস্যু। ক্লাইমেট বড় ইস্যু, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে। এ বিষয়ে ফ্রান্স লিডারশিপ রোল প্লে করে। ওনাকে আমরা বলতে চাই, লস অ্যান্ড ড্যামেজ ইস্যুটা তহবিল করার জন্য উদ্যোগ নেন, উনি টাকা সংগ্রহে উদ্যোগ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ