রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৩০ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৩৪ হাজার ১৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২১.৭ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।










