spot_img
spot_img

১ বৈঠকে সম্পূর্ণ কুরআন মুখস্ত শোনালেন ১৪৪২ ফিলিস্তিনি হাফেজ; বিশেষ সম্মাননা প্রদান

ফিলিস্তিনের অধিকৃত গাজা অঞ্চলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি সংস্থা দারুল কুরআন আল-করিম ওয়াস সুন্নাহ আয়োজন করেছিল “সাফওয়াতুল হুফফাজ” অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সেখানে এক বৈঠকে সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্ত শুনিয়েছেন ১৪৪২ জন হাফেজ। এ উপলক্ষে তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

দারুল কুরআন আল-করিম ওয়াস সুন্নাহর পরিচালনা পর্ষদের প্রধান ড. আবদুর রহমান আল-জামাল বলেছেন, সবার অন্তরে পবিত্র কোরআনের প্রতি মর্যাদা বৃদ্ধি করতে আমরা এই আয়োজনের উদ্যোগ নিয়েছি। যারা পুরো কোরআন এক বৈঠকে মুখস্থ শুনিয়েছে, আমরা তাদের সম্মাননা দিয়েছি। যারা পবিত্র কোরআন মুখস্থ করে এর সংরক্ষণের উদ্যোগ নেবে মহান আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করবেন।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে এখন সবার মধ্যে এক বৈঠকে কোরআন শোনানোর আগ্রহ তৈরি হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, শিশুসহ বিভিন্ন পেশার নানা বয়সী পুরুষ ও নারী আমাদের উদ্যোগে অংশ নিয়েছেন। তাই দৃঢ় ইচ্ছা থাকলে কোরআন মুখস্থ করার ক্ষেত্রে কোনো কিছু প্রতিবন্ধক হতে পারে না।

এর আগে গত ১৫ “সাফওয়াতুল হুফফাজ” প্রকল্পের প্রথম পর্বে ১৪৭১ জন হাফেজ পুরো কোরআন এক বৈঠকে শোনান। তাতে শিক্ষক, চিকিৎসক, সেনা কর্মকর্তাসহ নানা পেশার নারী ও পুরুষরা অংশ নেন।

এতে আট বছর বয়সী শিশু থেকে ৭২ বছর বয়সী বৃদ্ধরা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কোরআন শোনানোর ছবি ও ভিডিও সবার নজর কাড়ে।

দারুল কুরআন ওয়াস সুন্নাহ ফিলিস্তিনের গাজা অঞ্চলের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৯২ সালে সব বয়সীদের মধ্যে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা প্রসারে তা প্রতিষ্ঠিত হয়। কাতারসহ বেশ কিছু দেশ গাজা এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় এ প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে।

সূত্র : আলজাজিরা মুবাশির

spot_img
spot_img
spot_img

সর্বশেষ