spot_img
spot_img

ফরাসি সৈন্য প্রত্যাহারের দাবিতে নাইজারে বিক্ষোভ

খনিজ সম্পদে পরিপূর্ণ পশ্চিম আফ্রিকার দেশগুলো একে একে বিদ্রোহ করে বেরিয়ে আসছে বিশ্বের অন্যতম ক্রুসেডশক্তি ফ্রান্সের উপনিবেশিক শৃঙ্খল থেকে। তারই ধারাবাহিকতায় এবার নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহারের দাবিতে রাজধানী নিয়ামিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির নতুন সামরিক শাসকরা ফ্রান্সের বিরুদ্ধে তাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিযোগ করার প্রেক্ষাপটে এই দাবি ওঠল।

শনিবার (২ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ফরাসি সৈন্যদের একটি ঘাঁটির কাছে সমবেত হয়। তারা ‌“ফরাসি সেনাবাহিনী, আমাদের দেশ ছাড়ো” লেখা ব্যানার বহন করে।

গত ২৬ জুলাই নাইজারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। তারা দাবি করছে, ফরাসি সরকার তাদের ওপর নব্য উপনিবেশিক শাসন আরোপ করতে চাচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ বাজুমকে সমর্থন করেছেন এবং নতুন সামরিক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এক সপ্তাহ আগে নাইজারের বর্তমান শাসকরা ফরাসি রাষ্ট্রদূত সিলভিয়ান ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিলেও তিনি এখনো সেখানেই অবস্থান করছেন।

ম্যাক্রোঁ বলেন, রাষ্ট্রদূতের অবস্থান অব্যাহত রাখাটা প্রশংসনীয় কাজ।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ