spot_img
spot_img

মস্কোমুখী ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করল রাশিয়া

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পদ্ধতি মস্কোয় হামলা চালানোর চেষ্টা করা তিনটি ড্রোন ভূ’পাতিত করেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ২০২৩ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ কথা জানান।
তিনি প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেন।

টেলিগ্রামে তিনি আরো বলেন, মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোয় হামলা চালানোর চেষ্টা করা তিনটি ড্রোনের মধ্যে মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা একটি। এবং মস্কোর উত্তর পশ্চিমে ইস্ট্রিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময়ে দ্বিতীয়টি ধ্বংস করা হয়। এবং তৃতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ