spot_img

অভিযান চালিয়ে আরও ৪১ জনকে গ্রেফতার করল ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৪ হাজার ৭২১ পিস ইয়াবা, ১৩৪ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ