spot_img
spot_img

ভারত ভ্রমণে নাগরিকদের সতর্ক করল কানাডা

স্বাধীন খালিস্তান আন্দোলনের নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে এখন ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা চরমে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এ ঘটনায় কানাডা ও ভারত পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, খালিস্তানি নেতা হারদ্বীপকে ভারতের এজেন্টরা হত্যা করেছে। এতে ভারত ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়ায় জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এমন উত্তেজনার মধ্যেই কানাডার নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা দিয়েছে দেশটি। অবশ্য এই সতর্কতার সঙ্গে শিখ নেতার হত্যার বিষয়টির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এমন দিনে সতর্কতাটি দেওয়া হয়েছে— যেদিন দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

কানাডা তাদের নাগরিকদের এ ধরনের ভ্রমণ সতর্কতা প্রায়ই দিয়ে থাকে। দুই দেশের মধ্যে যখন কোনো ধরনের সমস্যা ছিল না— তখনও কানাডা ভারতের জম্মু-কাশ্মির এবং আসাম রাজ্যে ভ্রমণে সতর্কতা অবলম্বনের কথা বলেছিল।

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের জানান, ভারতকে তারা উসকানি দিচ্ছেন না। বরং তারা শিখ নেতার হত্যাকাণ্ডের উত্তর চাইছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ