জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের ভাষণের সময় প্রতিবাদ করায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দূত গিলাদ এরদানকে সাধারণ পরিষদের হল থেকে অপসারণ করা হয়েছে।
সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা বাহিনী দখলদার ইসরাইলী দূতকে আটক করছেন এবং অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা স্পষ্ট নয়, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় একটি মাসা আমিনির পোস্টার তুলে ধরে প্রতিবাদ করেন এরদান। পোস্টারে লেখা ছিল, ইরানি নারীরা এখন মুক্তি প্রত্যাশা করেন।
উল্লেখ্য; ২২ বছর বয়সী ইরানি নারী দেশটির নীতি পুলিশের হেফাজতে মারা যান। এতে দেশটিতে বিক্ষোভ চরমে ওঠে। গত ১৬ সেপ্টেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।











