আরও এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাফরদান শহরে ১৮ বছর বয়সী ওই যুবককে পেটে গুলি করে হত্যা করা হয়েছে। চলতি সপ্তাহে দখলদার ইসরায়েলী বাহিনীর গুলিতে নিহত সপ্তম ফিলিস্তিনি তিনি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে ইসরাইলী বাহিনীর সদস্যরা শহরের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়, যার ফলে শব্দ বোমা, কাঁদানে গ্যাসের ক্যানিস্টার এবং গোলাবারুদ নিক্ষেপ করে ফিলিস্তিনি বাসিন্দাদের সাথে সংঘর্ষ শুরু হয়।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আবু হাসান এবং সে তাদের আল-কুদস ব্রিগেডের সশস্ত্র শাখার স্থানীয় যোদ্ধা বলে জানিয়েছে।











