ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী নাগরিকরা ভিসা ছাড়াই আমেরিকা ভ্রমনের সুযোগ তৈরি করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি এবং আরব-আমেরিকান ভ্রমণকারীদের নিন্দা এবং উদ্বেগ সত্ত্বেও আমেরিকা ইসরাইলীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে।
বুধবার এক বিবৃতিতে আমেরিকার অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগ বলেছে, ইসরাইলকে “ভিসা ছাড়” কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এই কর্মসূচির আওতায় ইসরাইলীরা ভিসা ছাড়াই আমেরিকা ভ্রমণ করতে পারবেন।











