spot_img
spot_img

ইসরাইলে এক আরব পরিবারের ৫ সদস্যসহ ৬ জনকে হত্যা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে এক আরব পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে ইসরাইলে আরব জনগোষ্ঠীর সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নাজারেথের উত্তর-পশ্চিমে বাসমত তাবুন শহরে প্রকাশ্য দিবালোকে তিন পুরুষ ও দুই নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অঞ্চলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

একইদিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। শহরজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।

হামলার জন্যও তেল আবিবকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উগ্র ইসরাইলী বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ