spot_img
spot_img

খুব শীঘ্রই ইসরাইলের আরো কিছু মন্ত্রী সৌদি আরব সফর করবে: নেতানিয়াহু

খুব শীঘ্রই ইসরাইলের আরো কর্মকর্তা সৌদি আরব সফর করবেন বলে জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভার একটি বৈঠকে এ বিষয়ে জানান তিনি।

গত মঙ্গলবার, রিয়াদে জাতিসংঘের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন ইসরাইলের পর্যটন মন্ত্রী হাইম কাৎজ। আর এটিই অবৈধ রাষ্ট্রটির কোন কর্মকর্তার প্রথম সৌদি আরব সফর।

নেতানিয়াহু বলেন, “বেশ কয়েক বছর ধরে আমাদের বিমানগুলো সৌদি আরবের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাই আমরা এখন অবকাঠামো নির্মাণের কথা ভাবছি।”

তবে পরিকল্পিত সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি রিয়াদ।

সাম্প্রতিক কয়েক মাস ধরে, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপক চেষ্টা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উপর জোর দিয়ে আসছে সৌদি। তবে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অনেক সদস্য এ বিষয়টির ঘোর বিরোধী।

উল্লেখ্য; এখন পর্যন্ত ছয়টি আরব দেশ দখলদার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। যার শুরু হয় ১৯৭৯ সালে মিশরের মাধ্যমে। এরপর ১৯৯৪ সালে জর্ডান, ২০২০ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এবং পরবর্তী বছর সুদান ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরাইলের সাথে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ