ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে তৃতীয় পক্ষ প্রবেশের “উচ্চ ঝুঁকি” রয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া।
আমেরিকার পক্ষ থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমর্থনে পৃথিবীর সর্ববৃহৎ বিমানবাহী মার্কিন রণতরী পাঠানোর ঘোষণার পরপরই এমন মন্তব্য এসেছে ক্রেমলিনের মুখপাত্রের কাছ থেকে।
রাশিয়ার “টাস” নিউজ এজেন্সি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃতি দিয়ে বলেছে, “এই সংঘর্ষে তৃতীয় একটি পক্ষের জড়িত হওয়ার ঝুঁকি অনেক বেশি। যত দ্রুত সম্ভব আলোচনা প্রক্রিয়ায় রাস্তা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য; রবিবার (৮ অক্টোবর) ইসরাইলের কাছাকাছি থাকতে বিমানবাহী রণতরীটিকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নেওয়ার আদেশ দেওয়া হয়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে আমেরিকার সিদ্ধান্তের কথা জানানোর পর বলেন, ইসরাইলকে আত্মরক্ষার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে আমেরিকা। এছাড়াও তাদের সাহায্যার্থে বিমানবাহী মার্কিন রণতরী জেরাল্ড আর. ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করবে।
সূত্র: আল জাজিরা











