ইতিহাসে প্রথমবারের মতো আল্টিমেটাম দিয়ে রকেট হামলা শুরু করলো ফিলিস্তিন স্বাধীনতাকামীরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল নিয়ন্ত্রিত আসকালান শহরে বাংলাদেশ সময় রাত ৮টায় রকেট হামলা শুরুর ইঙ্গিত দিয়েছিলো হামাস।
ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন স্থানীয় সময় বিকাল ৫টা বা বাংলাদেশ সময় রাত ৮টায় শত শত রকেট উড়ে যেতে দেখা যায়।
এর আগে ফিলিস্তিন স্থানীয় সময় দুপুর ৩: ৪৫ মিনিটে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিলো যে, আসকালানের ইসরাইলীরা যেনো বিকাল ৫টার আগেই তাদের ঘর ত্যাগ করে।
সংগঠনটির সামরিক শাখার কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা ঘোষণায় বলেছিলেন, গাজ্জার বিভিন্ন অংশে আমাদের ভাই-বোনদের জোরপূর্বক গৃহ ত্যাগে বাধ্য ও ঘরবাড়ি ধ্বসিয়ে দিয়ে বাস্তুচ্যুত করার অপরাধে আমরা ইহুদিবাদীদের নিয়ন্ত্রণাধীন আসকালানের ইসরাইলীদের আজ বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর আগে আগেই তাদের ঘর ত্যাগের নির্দেশ দিচ্ছি।
সূত্র: আল জাজিরা










