সংকটের নামে সরকার হরিলুটের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
তিনি বলেন, দেশে জ্বালানি সংকট ও শিডিউল লোডশেডিংয়ের জন্য দায়ী বিএনপি সরকার, তারা বলেছিল নির্বাচন এলেই সব ঠিক হয়ে যাবে, অথচ ক্ষমতায় এসে তারা সংকটের নামে হরিলুটের সূচনা করেছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরোয়ার তুষার বলেন, ক্ষমতায় আসার সময় দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও গত ১৮০ দিনে দেশের অধিকাংশ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ প্রমুখ।










