spot_img

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় যুব সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে আগামীকাল শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন রাস্তায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে যুব সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সমাবেশ থেকে আগামীদিনের কর্মসূচি দেওয়া হবে। আমরা দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যুব সমাবেশ সফল করার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

মাওলানা আবুল হাসানাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে মজলিস শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী। এ ছাড়াও জাতীয় ও যুব নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ