spot_img
spot_img

এবার জেনিনের শরণার্থী শিবিরে বোমা হামলা চালালো ইসরাইল

দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত জেনিন শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে ২ জন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মীকে হত্যা ও ও কয়েকজন আহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ রবিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় খুব ভোরে এ বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলের বর্বর সেনাবাহিনীর পক্ষ থেকেও এ হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে যা তাদেরকে অবাক করেছে। কারণ দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিমান হামলা একটি বিরল ঘটনা।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও হামাসের সদস্যদের হত্যা করা হয়েছে। কারণ তারা মসজিদের পাশে অবস্থিত জেনিন শরণার্থী শিবির থেকে হামলার পরিকল্পনা করছিল।

উল্লেখ্য, দখলকৃত পশ্চিম তীরের একটি শহরের নাম জেনিন। এই শহরের নামেই নামকরণ করা হয়েছে জেনিন শরণার্থী শিবিরের। যে শিবিরে ১৪ হাজার ফিলিস্তিনি বসবাস করেন।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ