গত ১৭ দিন ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ও গুরুতর বিদ্যুৎ সংকটে ভুগতে থাকা গাজ্জা উপত্যকায় জ্বালানি তেল প্রবেশ করতে দেবে না ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এমনকি উহামাস যদি তার হাতে থাকা সব জিম্মিকে মুক্ত করে দেয়, তবুও জ্বালানি তেল প্রবেশ করতে দেবে না।
সোমবার (২৩ অক্টোবর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রেগেভ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়ে বলেছেন, আমরা গাজ্জা উপত্যকায় ওষুধ, খাদ্য,পানি ও চিকিৎসা উপকরণ প্রবেশের অনুমতি দিয়েছি। আপাতত আর কোনো কিছু সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশেষ করে জ্বালানি একেবারেই নয়।
তিনি বলেন, কারণ পুরো উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস এবং এবং যদি আমরা গাজ্জায় জ্বালানি তেল প্রবেশ করতে দিই, সেক্ষেত্রে হামাস সেই তেল চুরি করে নিজেদের সামরিক প্রয়োজনে ব্যবহার করবে।
তিনি আরও বলেন, আরও স্পষ্ট করে বললে, হামাস এই তেল চুরি করে তা নিজেদের রকেট হামলার জন্য ব্যবহার করবে। আমরা ইসরায়েলের জনগণকে নতুন কোনো হামলার ঝুঁকিতে ফেলতে চাই না। এমনকি তারা যদি জিম্মিদের মুক্ত করে দেয়, তবুও নয়। এ ব্যাপারে জেরুজালেমের অবস্থান কঠোর।











