ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৭০৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।এ নিয়ে সর্বমোট শহীদের সংখ্যা ৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে ২ হাজার ৩০০ জন শিশু।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে, গাজায় এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আবাসিক ভবনগুলির ধ্বংসস্তূপের নিচে প্রতিনিয়ত গাজ্জাবাসী পিষ্ট হচ্ছে।
গাজার ৩৫ টি হাসপাতালের এক-তৃতীয়াংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত অথবা জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত মঙ্গলবার ৪০০ টি বিমান হামলা চালানো হয়েছে। এসব বিমান হামলায় হামাসের কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। এর আগের দিন ৩০০ বিমান হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে, দখলকৃত পশ্চিম তীর থেকে আজ ভোরে ১১ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনারা। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে মোট ১ হাজার ৩০০ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
অন্যদিকে, গাজ্জায় বর্বর ইসরাইলি বাহিনী কতৃক এমন গণহত্যার জন্য এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। তবে তাকে এমন বক্তব্য প্রদান করায় উল্টো পদত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত
সূত্র: আল জাজিরা










