spot_img
spot_img

এবার গাজ্জার জাবালিয়ায় ৬টন ওজনের বোমা ফেলেছে ইসরাইল

অবরুদ্ধ গাজ্জার ১.৪ বর্গ কিলোমিটার আয়তনের শরণার্থী এলাকা ছোট জাবালিয়ায় ৬ টন বোমা ফেলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিমানযোগে এই নৃশংস গণহত্যা চালানো হয়।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জাবালিয়ায় ১টন ওজনের মোট ৬টি বোমা ফেলেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। আত্মরক্ষার নামে পুরো শরণার্থী এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ রাষ্ট্রটি। প্রাণঘাতী আমেরিকান বোমা ব্যবহার করে প্রায় পুরো জাবালিয়া ধ্বংস করে দিয়েছে তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, আল আহলি মিশনারী হাসপাতালের পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরণের হামলা। নৃশংস এই হামলায় এখন পর্যন্ত ৪০০ এর অধিক ফিলিস্তিনি আহত ও শাহাদাত বরণ করেছেন। হামলায় ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া আরো শত শত লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, গাজ্জার শরণার্থী এলাকা জাবালিয়ার আয়তন মাত্র ১.৪ বর্গ কিলোমিটার। এলাকাটিতে রয়েছে ৬০ হাজার ফিলিস্তিনির বসবাস।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ