বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে এবার হামলা শুরু করেছে ইয়েমেনের হুথিদের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালানো শুরু করে সংগঠনটি।
৩য় দফায় হামলা চালানোর পর সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ইতিহাসের সবচেয়ে নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের সাহায্যার্থে ব্যালিস্টিক উইং মিসাইল এবং ড্রোন ব্যবহার করে শত্রু রাষ্ট্র অবৈধ ইসরাইল অভিমুখে আমরা বড় ধরণের হামলা শুরু করেছি। গাজ্জা ও ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরাইলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাবো।
এছাড়া আরব ও মুসলিম বিশ্বের প্রতি আহবান জানিয়ে বলা হয়, গাজ্জায় প্রকাশ্যে যা ঘটছে আরব ও মুসলিম বিশ্বের উপরও ওয়াজিব হলো, নারী-শিশু ও গাজ্জাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসা।
এর আগে ইসরাইল মিলিটারীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় যে, ইয়েমেনের দিক থেকে উড়ে আসা কয়েকটি ড্রোন ধ্বংস করেছে তাদের সেনাবাহিনী। এছাড়া কয়েকটি মিসাইলও সনাক্ত হয় তাদের রাডারে।
সূত্র: টিআরটি আরাবি











