spot_img

প্রফেসর হামিদুর রহমানের ইন্তেকালে দেওনা পীরের শোক

হাফেজ্জী হুজুর রহ. এর খলীফা ও অসংখ্য আলেম-ওলামার আধ্যাত্মিক রাহবার প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কওমী মাদরাসা শিক্ষক পরিষদ।

আজ শুক্রবার (৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় কওমী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনা পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এবং মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী শোক জানান।

শোক বার্তায় দেওনা পীর বলেন, প্রফেসর হযরত একজন জেনারেল শিক্ষিত ছিলেন।হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সান্নিধ্যে এসে আধ্যাত্মিক দীক্ষায় অর্জন করেন। তিনি দীর্ঘদিন যাবত একনিষ্ঠতা ও নিরবচ্ছিন্নভাবে জনসাধারণ ও আলেমদের মাঝে ইলমে তাশাউফ এর ব্যাপক কাজ করেন। আমি উনাকে অনেক কাছ থেকে দেখেছি, উনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের পাবন্দ ছিলেন।এই বুজুর্গকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবে না।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান রবের দরবারে মরহুমের জান্নাতের সুউচ্চ মাকামে কামনা করেন। দল-মত নির্বিশেষে সকলের প্রতি তাঁর রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ