spot_img
spot_img

আবারও গাজ্জার শরণার্থী শিবিরে হামলা করল ইসরাইল; শহীদ ৫১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডের মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলী বাহিনী। এতে অন্তত ৫১ জন শহীদ হয়েছেন। এছাড়া নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

গত কয়েকদিনে গাজ্জার শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে এবং সর্বশেষ শনিবার (৪ নভেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটল।

রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় ৫১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা রিপোর্ট করেছে। সর্বশেষ এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।

এর আগে শনিবার রাতের এই হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গিয়েছিল।

ওয়াফা আরও বলেছে, ইসরাইলি যুদ্ধবিমান আল-মাগাজি ক্যাম্পের সাম’আন পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহতও হয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইসরাইলি বোমা হামলায় ওই বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পার্শ্ববর্তী বাড়ি ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ