spot_img

গাজ্জার সকল হাসপাতালে বোমা ফেলার দাবি জানালো ইসরাইলের ১০০ চিকিৎসক

গত এক মাস ধরে গাজ্জা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলার ফলে হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। কিন্তু এবার এসব হাসপাতালগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালানোর দাবী জানিয়েছে ইসরাইলের ১০০ জন চিকিৎসক। এ দাবি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি খোলা চিঠিতেও স্বাক্ষর করেছে তারা।

এসব চিকিৎসকদের দাবি, হাসপাতালের তলে সুরঙ্গ তৈরি করে সেখানে অবস্থান নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যরা। তাই এসব হাসপাতালে বোমা হামলা চালানো দখলদার ইসরাইলি বাহিনীর ‘অধিকার ও কর্তব্য।’

এক বিবৃতিতে এসব চিকিৎসকেরা জানিয়েছেন, “পশ্চিমা বিশ্বের নৈতিকতার সুযোগ গ্রহণের জন্য হাসপাতালগুলোকে সন্ত্রাসীদের হেড কোয়ার্টারে পরিণত করেছে গাজ্জার বাসিন্দারা। আর এভাবেই নিজেদের ধ্বংস ডেকে এনেছে তারা। সমস্ত জায়গা থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। তাই এসব সন্ত্রাসীদের সদর দপ্তরে হামলা চালানো ইসরাইলি সেনাবাহিনীর অধিকার ও কর্তব্য।”

স্বাক্ষর কৃত খোলা চিঠিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ টুইটারে ছড়িয়ে পড়েছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে চিকিৎসকেরাও এর নিন্দা জানিয়েছেন।

গাজ্জা উপত্যকায় অবস্থানরত ঘাসান আবু সিত্তা নামে এক ব্রিটিশ-ফিলিস্তিনি চিকিৎসক এ চিঠির নিন্দা জানিয়ে বলেন, এসব ব্যক্তিরা সম্ভবত হ্যারল্ড শিপম্যানের কাছ থেকে অনুপ্রেরণা ও অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

উল্লেখ্য; হ্যারল্ড শিপম্যান একজন ব্রিটিশ চিকিৎসক ও সিরিয়াল কিলার ছিলেন। যাকে ২০০০ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ