spot_img
spot_img

গাজ্জার ২২ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার প্রায় ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন।

ডব্লিউএফপি জানায়, চলমান যুদ্ধে গাজ্জা উপত্যকার খাদ্যব্যবস্থা ভেঙে পড়ছে। এ সংকটাবস্থায় গাজ্জায় জ্বালানি, গ্যাস ও যোগাযোগের মতো জরুরি পরিষেবাগুলোর সরবরাহ বাড়াতে হবে।

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় লাগাতার নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়াও গাজ্জায় খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ায় চরম সংকটে পড়েছে উপত্যকাটির বাসিন্দারা।

জাতিসংঘ থেকে গাজ্জায় যুদ্ধবিরতির জন্য আহ্বান জানানো হয়। তবে জাতিসংঘের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই উপত্যকাটিতে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ